ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ০৯:০৭, ৬ জানুয়ারি ২০২৪
সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি
ফাইল ফটো

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল রোববার। তার একদিন আগে শনিবার সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সিইসির ভাষণ সম্প্রচার করা হবে।

শুক্রবার নির্বাচন কমিশনের কর্মকর্তারা এ তথ্য জানান।

ইসি কর্মকর্তারা জানান, দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ রোববার অনুষ্ঠিত হবে। সংসদ ভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সর্বোচ্চ চেষ্টা করছে নির্বাচন কমিশন। সিইসি ভাষণে জাতিকে সংসদ নির্বাচনে ভোট দেওয়াসহ সুষ্ঠু নির্বাচনে প্রার্থীদের আহ্বান জানাবেন।

Advertisement

এর আগে, গত ১৫ নভেম্বর জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধান নির্বাচন কমিশনার। ঐ ভাষণে তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। ঐদিন আগারগাঁওয়ে নির্বাচন কমিশন থেকে তার ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচার করা হয়।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!