আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তথ্য অধিদফতর স্থাপিত মিডিয়া সেল আগামীকাল বৃহস্পতিবার উদ্বোধন করবেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
এদিন বিকেল ৪টায় রাজধানীর সোনারগাঁও হোটেলের সুরমা হলে মিডিয়া সেলের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তথ্য মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার মোস্তফা কামাল পাশা।