সংস্থাটির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন এ আহ্বান জানিয়েছেন। ফায়ার সার্ভিস বলছে, প্রতিবছর পটকা ও ফানুস ওড়ানোর কারণে অনেক অগ্নিকাণ্ড ঘটে।
রোববার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতর থেকে মিডিয়া সেলের কর্মকর্তা শাজাহান সিকদার এ তথ্য জানান।
.png)
তিনি বলেন, ফায়ার সার্ভিসের তথ্য মতে, ২০২২ সালের থার্টিফার্স্ট নাইটে আতশবাজি ফোটানো ও ফানুস ওড়ানোর কারণে প্রায় ১০০টি অগ্নিকাণ্ড ঘটে। যাতে আনুমানিক ১৯ লাখ ৭৫ হাজার টাকার ক্ষতি হয়।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এরই মধ্যে তাদের অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউবে সচেতনতা বাড়ানোর জন্য লিফলেট ও ভিডিও ক্লিপস শেয়ার করা হয়েছে। একই সঙ্গে বিশেষ করে ঢাকার ফায়ার স্টেশনসমূহকে সতর্ক রাখা হয়েছে, যাতে এ সংক্রান্ত যেকোনো দুর্ঘটনায় দ্রুত রেসপন্স করা যায়।