ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

বিদেশি পর্যবেক্ষকদের জন্য বিমানবন্দরে অভ্যর্থনা লাউঞ্জ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:১১, ৩০ ডিসেম্বর ২০২৩
বিদেশি পর্যবেক্ষকদের জন্য বিমানবন্দরে অভ্যর্থনা লাউঞ্জ
ছবি: সংগৃহীত

আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনের জন্য বাংলাদেশে আগত পর্যবেক্ষক, প্রতিনিধি ও সাংবাদিকদের অভ্যর্থনা জানানোর জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

ইমিগ্রেশন এলাকার ঠিক আগেই বিশেষত আগত প্রতিনিধিদের জন্য একটি অভ্যর্থনা লাউঞ্জ স্থাপন করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, অভ্যর্থনা লাউঞ্জের দিকে রওনা হওয়ার জন্য উড়োজাহাজ থেকে নামার পর পর্যাপ্ত দিকনির্দেশনা চিহ্ন দেওয়া হয়েছে। আগত প্রতিনিধিদের সহায়তা করার জন্য তথ্য প্যাকেজ এবং হোস্ট কর্মকর্তারা প্রস্তুত থাকবেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!