ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

বিমানের রেকর্ড: এক বছরে ৩১ লাখ যাত্রী পরিবহন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৫৩, ২৯ ডিসেম্বর ২০২৩
বিমানের রেকর্ড: এক বছরে ৩১ লাখ যাত্রী পরিবহন
ছবি: সংগৃহীত

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২০২২-২০২৩ অর্থবছরে ৩১ লাখ যাত্রী পরিবহন করেছে। এক বছরে এটাই সবচেয়ে বেশি যাত্রী পরিবহনের রেকর্ড রাষ্ট্রীয় পতাকাবাহী এ সংস্থার। এর আগে ২০২১-২০২২ অর্থবছরে যাত্রী পরিবহনের এ সংখ্যা ছিল ২২ লাখ।

বৃহস্পতিবার বলাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৬তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ তথ্য জানানো হয়েছে।

বিমানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোস্তাফা কামাল উদ্দীনের সভাপতিত্বে পর্ষদের সদস্য ও শেয়ারহোল্ডাররা উপস্থিত ছিলেন।

Advertisement

এজিএমে বলা হয়, বিগত অর্থবছরে ২১টি আন্তর্জাতিক রুটে যাত্রী পরিবহন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সুষ্ঠুভাবে হজ কার্যক্রম পরিচালনার মাধ্যমে সব রুটে ফ্লাইট পরিচালনার পাশাপাশি লিজ ছাড়া নিজস্ব উড়োজাহাজের মাধ্যমে হজ-পূর্ব ৬১ হাজার ১৫১ এবং হজ-পরবর্তী ৫৯ হাজার ২৮৩ জন হজযাত্রী পরিবহন করেছে সংস্থাটি।

বিগত অর্থবছরে বিমান ৩০ হাজার ৩০৫টি আন্তর্জাতিক ফ্লাইটে গ্রাউন্ড হ্যান্ডলিং সার্ভিস প্রদান করেছে এবং এ খাতে প্রশংসাসূচক আইএসএজিও সনদ অর্জন করেছে।

বিমানকে স্মার্ট এয়ারলাইন্স হিসেবে গড়ে তুলতে অনলাইন টিকেটিং, ওয়েব চেক-ইন, মোবাইল অ্যাপ, লয়্যালটি ক্লাবসহ অন্যান্য অনলাইন সেবার প্রতি গুরুত্বারোপ করা হয়েছে। ডলারের ক্রমবর্ধমান দাম সত্ত্বেও সরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান হিসেবে লাভের ধারা অব্যাহত রেখেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!