এছাড়া পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে ঝুঁকিপূর্ণ শিশু শ্রম নিরসন প্রকল্পের প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) মো. মনোয়ার হোসেনকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব করা হয়েছে।
অপর প্রজ্ঞাপনে মো. সাহেদুল ইসলামকে দুবাইয়ে ডেপুটি কনসাল জেনারেল পদে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। এতে জানানো হয়, আগের চুক্তির অনুরূপ শর্তে যোগদানের তারিখ থেকে ২০২৪ সালের ৩১ জুলাই পর্যন্ত এ নিয়োগ দেওয়া হয়েছে।
.png)