ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

নাশকতা এড়াতে উত্তরা এক্সপ্রেসসহ ২ ট্রেন চলাচল বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:০৪, ২২ ডিসেম্বর ২০২৩
নাশকতা এড়াতে উত্তরা এক্সপ্রেসসহ ২ ট্রেন চলাচল বন্ধ ঘোষণা
ফাইল ফটো

নাশকতা এড়াতে রাজশাহী থেকে পার্বতীপুর পর্যন্ত উত্তরা এক্সপ্রেস এবং ঈশ্বরদী থেকে রহনপুর পর্যন্ত কমিউটার ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করেছে পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ।

শুক্রবার পশ্চিম অঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার এ তথ্যটি নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার সহকারী চিফ অপারেটিং সুপারিন্টেনডেন্ট মো. আব্দুল আওয়াল স্বাক্ষরিত এক চিঠিতে উত্তরা এক্সপ্রেস ট্রেনটির চলাচল বন্ধ ঘোষণা করা হয়।

Advertisement

চিঠিতে বলা হয়, হরতাল-অবরোধে নাশকতা এড়ানোর জন্য পার্বতীপুর-রাজশাহী-পার্বতীপুর রুটে চলাচল করা উত্তরা এক্সপ্রেসটির চলাচল ২২ ডিসেম্বর (শুক্রবার) থেকে সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

পশ্চিম অঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার গণমাধ্যমে বলেন, মূলত ট্রেনটি অনেক রাতে যাত্রা করে। আমরা ট্রেনটির নিরাপত্তা দিতে পারছি না। ট্রেনটির নিরাপত্তার কারণে বন্ধ রাখা হয়েছে। নিরাপদ ট্রেন করতে যা যা করার দরকার অমরা মিটিং করে সেটি করছি।

তিনি আরো বলেন, ট্রেনটি এখন পাইলটিং করার জন্য এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এটি আগে যাবে পরে মূল ট্রেন যাবে। তবে ইঞ্জিন ও জনবল আন্তঃনগর ট্রেনে ব্যবহার করা হবে। এ ট্রেনগুলো থেকে তেমন কোনো আয় আসে না। ফলে এ ধরনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। শুধু উত্তরা নয় আরো কয়েকটি ট্রেনের ক্ষেত্রে এ ধরনের সিদ্ধান্ত আসতে পারে।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
ট্যাগ: ট্রেন
লিংক সফলভাবে কপি হয়েছে!