ফিরতি ফ্লাইটটি ভারতের স্থানীয় সময় বিকেল ৪টা ১৫ মিনিটে চেন্নাই থেকে যাত্রা শুরু করে ঢাকায় পৌঁছাবে স্থানীয় সময় ৭টা ৩০ মিনিটে। এই রুটে একমুখী সর্বনিম্ন ভাড়া জনপ্রতি ১৫ হাজার ৫২০ টাকা নির্ধারণ করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান মোস্তফা কামাল উদ্দিনসহ বিমানের কর্মকর্তারা।
.png)
বিমানের এমডি শফিউল আজিম বলেন, ভারতের সাথে বিমান চলাচল ও ভারতের অন্যান্য শহরে ও বিমানের ফ্লাইট চালু করা হবে।
প্রণয় ভার্মা বলেন, বাংলাদেশের বিজয় দিবস দুই দেশের যৌথ ত্যাগের কথা স্মরণ করিয়ে দেয়। সম্প্রতি দুই দেশের সম্পর্ক অনেক বেশি গভীর হয়েছে। শিক্ষা, চিকিৎসা, ব্যবসাসহ অনেক ক্ষেত্রেই দুই দেশের অংশীদারিত্ব বেড়েছে। এ সময় বাংলাদেশের অর্জনের যাত্রায় ভারত সবসময় পাশে থাকবে বলেও জানান তিনি।
প্রসঙ্গত, চিকিৎসা ও ব্যবসার কাজে ভারতের চেন্নাই বাংলাদেশিদের অন্যতম জনপ্রিয় গন্তব্য। এতদিন ঢাকা থেকে সরাসরি চেন্নাই রুটে একটি বেসরকারি এয়ারলাইন্সের ফ্লাইট চালু থাকলেও বিমানের কোনো ফ্লাইট ছিল না।