ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

বিজয় দিবসে বিমানের টিকিটে ১৬ শতাংশ ছাড়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৪৪, ৯ ডিসেম্বর ২০২৩
বিজয় দিবসে বিমানের টিকিটে ১৬ শতাংশ ছাড়
ফাইল ফটো

আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসের দিন সব অভ্যন্তরীণ ও কয়েকটি আন্তর্জাতিক রুটের ফ্লাইটের টিকিটে ১৬ শতাংশ ছাড় দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

শনিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স গণমাধ্যমে এ তথ্য জানিয়েছে।

বিমান জানায়, ১৬ ডিসেম্বর দেশের সব অভ্যন্তরীণ রুটের টিকিট কাটলে ১৬ শতাংশ ছাড় পাবেন যাত্রীরা। একইদিন চেন্নাই, দিল্লি, কলকাতা, কাঠমান্ডু, নারিতা, দুবাই, আবুধাবি, ম্যানচেস্টার ও গুয়াঞ্জু রুটের টিকেটেও মিলবে এ ছাড়।

Advertisement

ছাড় পেতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েবসাইটে টিকেট কাটার সময় প্রোমো কোডের জায়গায় BIJOY23BG টাইপ করতে হবে। এছাড়া বিমানের কল সেন্টারে কল করেও টিকিট কাটা যাবে।

বিমান জানায়, ১৬ ডিসেম্বর রাত ১২টা ১ মিনিট থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এ ২৪ ঘণ্টার মধ্যে টিকিট কাটলেই কেবল প্রোমোকোডটি কাজ করবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!