শুক্রবার রাজধানীর কারওয়ান বাজার র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।
খন্দকার আল মঈন জানান, ঢাকার আশুলিয়ায় একই পরিবারের তিনজনকে নৃশংসভাবে গলা কেটে হত্যার ঘটনায় গত ২ অক্টোবর গাজীপুরের শফিপুর এলাকা থেকে স্ত্রীসহ সিরিয়াল কিলার সাগর আলীকে গ্রেফতার করা হয়।
.png)
র্যাবের হাতে গ্রেফতার সাগর আলী এ বিষয়ে কোনো তথ্য দিয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, আমরা সাগর আলীকে গ্রেফতার করেছিলাম একই পরিবারের তিনজনকে হত্যার ঘটনায়। এর আগে ২০১৮ সালেও একই পরিবারের ৪ জনকে হত্যার ঘটনায় তাকে গ্রেফতার করেছিল র্যাব। সাগর আলী জামিনে বের হয়ে এসে আবার একই পরিবারের তিনজনকে হত্যা করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাগর র্যাবকে বেশকিছু তথ্য দিয়েছেন জানিয়ে তিনি আরো বলেন, কারাগারে থাকা অবস্থায় তার এলাকার এক জনপ্রতিনিধি তাকে জামিন পেতে সহযোগিতা করেছেন বলে জানিয়েছেন। সেই জনপ্রতিনিধি সাগরের জামিন এবং টাকা দিয়ে সহায়তা করেছে আরেকজন প্রতিনিধিকে হত্যার জন্য। সাগর আমাদের যে তথ্যগুলো দিয়েছেন, এগুলো সঠিক কি না যাচাই বাছাই করা হচ্ছে।