ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

গ্রীষ্মকালীন পেঁয়াজের ভালো ফলন হচ্ছে: কৃষি সচিব

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২৫, ২৫ নভেম্বর ২০২৩
গ্রীষ্মকালীন পেঁয়াজের ভালো ফলন হচ্ছে: কৃষি সচিব
ছবি: সংগৃহীত

কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার বলেছেন, চলতি মৌসুমে গ্রীষ্মকালীন পেঁয়াজ নাসিক এন-৫৩ জাতের বীজ কৃষকদের মাঝে সরবরাহ করা হয়েছিল। যা থেকে ভালো ফলন পাচ্ছে কৃষকরা। পেঁয়াজের আমদানি নির্ভরতা কমাতে সারা বছর পেঁয়াজ উৎপাদনের চেষ্টা করছে সরকার।

শনিবার মেহেরপুর সদর উপজেলার ইছাখালাীর মাঠে গ্রীষ্মকালীন পেঁয়াজ নাসিক এন-৫৩ মাঠ দিবসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

কৃষি সচিব বলেন, চলতি মৌসুমে একটু দেরিতে চাষিদের মাঝে এ জাতের পেঁয়াজের বীজ বিতরণ করা হয়েছিল। কৃষকরা যেন ভালো দাম পায় সেজন্য আগামী জুন মাসের প্রথমে চাষিদের মাঝে বীজ বিতরণ করা হবে।

Advertisement

তিনি আরো বলেন, ১ কেজি পেঁয়াজ উৎপাদন করতে কৃষকদের খরচ হয় ৩৪ টাকা। ভোক্তা পর্যায়ে পেঁয়াজের দাম যেন ৬০-৭০ টাকার মধ্যে থাকে সেই চেষ্টা করছে সরকার।

এ সময় উপস্থিত ছিলেন- কৃষি বিভাগের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস, মেহেরপুরের জেলা প্রশাসক শামীম হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক বিজয় কৃষ্ণ হালদার প্রমুখ।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!