ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ঢাকা-কক্সবাজার রুটে ট্রেনের টিকিট বিক্রি শুরু আজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:৪৮, ২২ নভেম্বর ২০২৩
ঢাকা-কক্সবাজার রুটে ট্রেনের টিকিট বিক্রি শুরু আজ
ফাইল ফটো

ঢাকা-কক্সবাজার রুটে বাণিজ্যিক ট্রেন ‘কক্সবাজার এক্সপ্রেস’ আগামী ১ ডিসেম্বর থেকে চালু হচ্ছে। ফলে চালু হতে যাওয়া এই ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি বৃহস্পতিবার থেকে শুরু হবে।

চট্টগ্রাম-কক্সবাজার রুটেও দুই জোড়া আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হবে। বাংলাদেশ রেলওয়ে এই ট্রেন চলাচলের নতুন সময়সূচি প্রকাশ করেছে। 

বাংলাদেশ রেলওয়ের (পূর্বাঞ্চল) এসিওপিএস মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে ‘কক্সবাজার এক্সপ্রেস’ নামে ট্রেনটি চলবে। ট্রেনটির নম্বর ৮১৩/৮১৪। এতে ৭৮০টি সিট থাকবে। ১৬/৩২ লোডের ট্রেনটি ঢাকা থেকে সোমবার ও কক্সবাজার থেকে মঙ্গলবার বন্ধ থাকবে।

Advertisement

‘কক্সবাজার এক্সপ্রেস’ ঢাকা থেকে রাত ১০টা ৩০ মিনিটে ছেড়ে ঢাকা বিমানবন্দর ও চট্টগ্রাম স্টেশনে যাত্রাবিরতি দিয়ে ভোর ৬টা ৪০ মিনিটে কক্সবাজারে পৌঁছাবে। আর কক্সবাজার থেকে দুপুর ১২টা ৪০ মিনিটে ছেড়ে চট্টগ্রাম ও ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি দিয়ে রাত ৯টা ১০ মিনিটে ঢাকা (কমলাপুর) রেলওয়ে স্টেশনে পৌঁছাবে।

ডেইলি-বাংলাদেশ/এমএস
ট্যাগ: ট্রেন
লিংক সফলভাবে কপি হয়েছে!