ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

আমরাও চাই দুর্নীতিবাজরা ক্ষমতায় না আসুক: দুদক চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:০৬, ২১ নভেম্বর ২০২৩
আমরাও চাই দুর্নীতিবাজরা ক্ষমতায় না আসুক: দুদক চেয়ারম্যান
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ। ছবি: সংগৃহীত

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ বলেছেন, সাধারণ মানুষের মতো আমরাও চাই দুর্নীতিবাজরা যেন ক্ষমতায় না আসে। আমাদের এমন কিছু করা উচিত নয় যেন নির্বাচন বাধাগ্রস্ত হয়।

মঙ্গলবার দুদকের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুদকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করে দুদক। কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০টায় দুদকের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে কমিশনের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া সমন্বিত জেলা কার্যালয়ের প্রধান জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের সঙ্গে আলোচনা সভা করেন।

Advertisement

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেয়া কর্মসূচিতে অংশগ্রহণ করেন- দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ, কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক, কমিশনার (অনুসন্ধান) মোছা. আছিয়া খাতুন, সচিব মো. মাহবুব হোসেন প্রমুখ।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!