ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

উফশী ধানের উৎপাদন বাড়াতে ১০৮ কোটি টাকার প্রণোদনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:১০, ১৩ নভেম্বর ২০২৩
উফশী ধানের উৎপাদন বাড়াতে ১০৮ কোটি টাকার প্রণোদনা
ফাইল ফটো

চলতি বছর (২০২৩-২৪) বোরো মৌসুমে উচ্চফলনশীল উফশী জাতের ধানের আবাদ ও উৎপাদন বাড়াতে ১০৭ কোটি ৬২ লাখ টাকার প্রণোদনা দেওয়া হবে। 

সোমবার এ সংক্রান্ত সরকারি আদেশ জারি হয়েছে করা হয়েছে বলে কৃষি মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। মাঠ পর্যায়ে শিগগিরই এর বিতরণ কার্যক্রম শুরু হবে।

এটির আওতায় সারা দেশের ১৫ লাখ  ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক প্রণোদনা পাবেন। একজন কৃষক এক বিঘা জমিতে চাষের জন্য প্রয়োজনীয় ৫ কেজি উফশী জাতের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিনামূল্যে পাবেন। 

Advertisement

চলতি বছর এর আগে (গতমাসে) ১ম ধাপে বোরোতে হাইব্রিড জাতের ধানের উৎপাদন বাড়াতে ৯০ কোটি টাকার প্রণোদনার আদেশ জারি হয়েছে। এসব প্রণোদনা মাঠ পর্যায়ে বিতরণ চলছে।

সব মিলিয়ে দুই ধাপে বোরোতে প্রণোদনার পরিমাণ দাঁড়িয়েছে ১৯৮ কোটি টাকা। সুবিধাভোগী কৃষকের সংখ্যা দাঁড়াল প্রায় সাড়ে ২৯ লাখ।

ডেইলি-বাংলাদেশ/এমএস
ট্যাগ: বোরো ধান
লিংক সফলভাবে কপি হয়েছে!