রোববার ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. শরিফুল আলম স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, নির্বাচন কমিশন (কার্যপ্রণালী) বিধিমালা, ২০১০ এর বিধি ১১ (৩) এর আলোকে কমিশনের মুখপাত্র হিসেবে গণমাধ্যমের প্রতিনিধিকে ব্রিফ দেওয়ার জন্য ইসি সচিবালয়েরর সচিবকে কমিশন কর্তৃক মনোনীত করা হয়েছে।
.png)
আদেশে আরো বলা হয়, নির্বাচন কমিশনের প্রতিনিধি হিসেবে সচিব গণমাধ্যমকে ব্রিফ করবেন এবং তিনি কমিশনের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন।