মঙ্গলবার ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) শরিফুল আলম একথা গণমাধ্যমে নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগামী ৪ নভেম্বর কমিশন নিবন্ধিত ৪৪টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসবে। একই দিনে দুই ভাগে এ সংলাপ অনুষ্ঠিত হবে।
.png)
শরিফুল আলম বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রস্তুতির ব্যাপারে রাজনৈতিক দলগুলোকে জানাতে এ সংলাপ করবে নির্বাচন কমিশন।
সংলাপের জন্য দলগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদক বা তাদের মনোনীত প্রত্যেক দলের দুজন প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হবে। নিবন্ধিত সব দলকে দুই ভাগে সংলাপের জন্য আমন্ত্রণ জানানো হবে।