দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে পৌঁছেছে সোনা। এ ক্যাটাগরির সোনার নতুন দাম হবে ১ লাখ দুই হাজার ৮৭৬ টাকা (প্রতি ভরি)। আগে রেকর্ড দাম ছিল এক লাখ ৫৪৩ টাকা।
বৃহস্পতিবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। শুক্রবার থেকে নতুন এ দর কার্যকর হবে।
.png)
এতে ভালো মানের তথা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দুই হাজার ৩৩৩ টাকা বাড়ানো হয়েছে। ফলে এ ক্যাটাগরির সোনার নতুন মূল্য হবে ১ লাখ দুই হাজার ৮৭৬ টাকা (প্রতি ভরি)।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন সোনার নতুন দাম নির্ধারণ করেছে।