ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

বোরো হাইব্রিড ধানের উৎপাদন বাড়াতে ৯০ কোটি টাকার প্রণোদনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৪৩, ১৯ অক্টোবর ২০২৩
বোরো হাইব্রিড ধানের উৎপাদন বাড়াতে ৯০ কোটি টাকার প্রণোদনা
ছবি: ডেইলি বাংলাদেশ

চলতি বছর বোরো মৌসুমে হাইব্রিড জাতের ধানের আবাদ ও উৎপাদন বাড়াতে ৯০ কোটি টাকার প্রণোদনা দেবে সরকার। মাঠ পর্যায়ে শিগগিরই প্রণোদনা বিতরণ কার্যক্রম শুরু হবে।

বৃহস্পতিবার এ সংক্রান্ত সরকারি আদেশ জারি হয়েছে।

এ প্রণোদনার আওতায় ১৪ লাখ ৪০ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এক বিঘা জমিতে চাষের জন্য বিনামূল্যে ২ কেজি করে হাইব্রিড বীজ পাবেন।

Advertisement

কৃষি মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী, এ প্রণোদনার ফলে বোরোতে হাইব্রিড জাতের ধানের আবাদ ১ লাখ ৯২ হাজার হেক্টর বৃদ্ধি পাবে এবং হেক্টর প্রতি ৪ দশমিক ৯৫ মেট্রিক টন ফলন হিসেবে ৯ লাখ ৫০ হাজার টন অতিরিক্ত চাল উৎপাদন হবে।

গত ২০২২-২৩ অর্থবছরে ১৫ লাখ কৃষককে প্রণোদনা হিসেবে হাইব্রিড বীজ বিনামূল্যে দেওয়া হয়েছিল। এতে ২ লাখ হেক্টর জমিতে হাইব্রিড ধানের আবাদ বৃদ্ধি পেয়েছিল এবং চাল উৎপাদন বেড়েছিল ৯ লাখ ৮৩ হাজার টন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!