শনিবার এক পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।
সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পর্বাভাসে জানানো হয়েছে, দেশের দুই বিভাগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া তাপমাত্রার তেমন কোনো পরিবর্তন নেই। পাশাপাশি দেশের কিছু এলাকায় আকাশ মেঘলা থাকতে পারে।
.png)
দুই-একদিন পর বৃষ্টি বিদায় নিয়ে সারাদেশে শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, রংপুর ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।