ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

সেপ্টেম্বরে ১৯২ কোটি ৪৭ লাখ টাকার চোরাচালান পণ্য উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:২৩, ৩ অক্টোবর ২০২৩
সেপ্টেম্বরে ১৯২ কোটি ৪৭ লাখ টাকার চোরাচালান পণ্য উদ্ধার
ফাইল ফটো

চলতি বছরের সেপ্টেম্বর মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে সর্বমোট ১৯২ কোটি ৪৭ লাখ ৯৮ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান কৃত পণ্য, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার বিজিবি-র জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানান।

উদ্ধারকৃত চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে- ৩১ কেজি ১৯ গ্রাম স্বর্ণ, ২৬ কেজি ৭০৬ গ্রাম রূপা, পাঁচ লাখ ৬৯ হাজার ৪৬৮ কসমেটিক্স সামগ্রী, ১৯ হাজার ৫৬ ইমিটেশন গহনা, ২৪ হাজার ৩১২টি শাড়ি, ১০ হাজার ৮০৬ থ্রিপিস/ শার্টপিস/ চাদর/কম্বল, এক হাজার ৭২০ ঘনফুট কাঠ, ছয় হাজার ৫৩৫ কেজি চা পাতা, এক লাখ ১৮ হাজার ৯১০ কেজি কয়লা, ১১টি কষ্টি পাথরের মূর্তি, তিনটি ট্রাক, পাঁচটি পিকআপ, ছয়টি প্রাইভেটকার, চারটি চাঁন্দের গাড়ি, ৩৫টি সিএনজি/ইজিবাইক এবং ৮৭টি মোটরসাইকেল।

Advertisement

উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে- চারটি পিস্তল, বিভিন্ন প্রকার গান নয়টি, ম্যাগাজিন সাতটি এবং ২৬ রাউন্ড গুলি।

এছাড়া গত মাসে বিজিবি কর্তৃক বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদক ও নেশাজাতীয় দ্রব্যের মধ্যে রয়েছে আট লাখ ৬৯ হাজার ৫৫৭ পিস ইয়াবা ট্যাবলেট, ১০ কেজি ৯৯১ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ৩০ কেজি ৪১৫ গ্রাম হেরোইন, ১১ হাজার ৭০৬ বোতল ফেনসিডিল, ২৩ হাজার ৮৩৯ বোতল বিদেশি মদ, ৬৪১ লিটার বাংলা মদ, ৫ হাজার ৭১৯ ক্যান বিয়ার, এক হাজার ২১২ কেজি গাঁজা, চার লাখ ৫৩ হাজার ১০৬ প্যাকেট বিড়ি ও সিগারেট, ৩৫ হাজার ৬৭৮টি নেশাজাতীয় ইনজেকশন, চার হাজার ১০৭টি ইস্কাফ সিরাপ, তিন কেজি ৮ গ্রাম কোকেন, দুই হাজার ৭৪৪ বোতল এমকেডিল/কফিডিল, ২ হাজার ৮০২টি এ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট, ১৪ লাখ ৩৩ হাজার ১০৬ পিস বিভিন্ন প্রকার ওষুধ এবং এক হাজার ৪৪৮টি অন্যান্য ট্যাবলেট।

সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২৫৬ জন চোরাচালানিকে এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৭৯ জন বাংলাদেশি নাগরিক, চারজন ভারতীয় নাগরিক এবং ১৩১ জন মায়ানমার নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!