ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

দেশে পৌঁছেছে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ইউরেনিয়াম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:২০, ২৮ সেপ্টেম্বর ২০২৩
দেশে পৌঁছেছে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ইউরেনিয়াম
ফাইল ফটো

দেশে পৌঁছেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জন্য ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল বা ইউরেনিয়ামের প্রথম চালান।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাশিয়া থেকে ঢাকায় আসে ইউরেনিয়ামের এ চালান।

ঈশ্বরদীতে পরমাণু বিদ্যুতের দুটি ইউনিটের মাধ্যমে দুই হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। বৃহৎ এ প্রকল্পটি নির্ধারিত সময়ে চালু করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

Advertisement

রাশিয়ার ফুয়েল (ইউরেনিয়াম) ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টে রূপপুরের জ্বালানি প্রস্তুত করা হয়। আন্তর্জাতিক সব বিধি অনুসরণ করে সেপ্টেম্বরের শেষ থেকে অক্টোবরের শুরুতে প্রথম ব্যাচের ইউরেনিয়াম বাংলাদেশের রূপপুর প্রকল্প এলাকায় এসে পৌঁছাবে বলে জানিয়েছিল প্রকল্প সংশ্লিষ্টরা।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
ট্যাগ: রূপপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!