সোমবার রাজধানীর পুরানা পল্টনে ট্যুরিস্ট পুলিশ সদর দফতরে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
আইজিপি বলেন, নির্বাচন ঘিরে যুক্তরাষ্ট্রের ভিসানীতি নিয়ে পুলিশে ইমেজ সংকট হবে না। নির্বাচন আয়োজনের দায়িত্ব নির্বাচন কমিশনের। নির্বাচনের সময় কমিশন যে দায়িত্ব দেবে সেই দায়িত্ব পুলিশ যথাযথভাবে পালন করবে।
.png)
অস্ত্র উদ্ধারের বিশেষ অভিযান পরিচালনার বিষয়ে তিনি বলেন, যথাসময়ে অস্ত্র উদ্ধার অভিযান চালানো হবে।
নির্বাচনকে ঘিরে সন্ত্রাসীদের তৎপরতা রুখতে ও আইনশৃঙ্খলা বজায় রাখতে যেকোনো পরিস্থিতিতে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে বলেও জানান আইজিপি।