পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড় ড্যানিয়েল ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যের জন্য সশস্ত্র বাহিনী বিভাগের তত্ত্বাবধানে বাংলাদেশ বিমানবাহিনীর একটি সি ১৩০ জে পরিবহন বিমান প্রয়োজনীয় ত্রাণসামগ্রী ও ওষুধসহ রাত ৮টায় লিবিয়ার উদ্দেশে যাত্রা করবে।
.png)
উক্ত পরিবহন বিমানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত ত্রাণসামগ্রী হিসেবে প্রয়োজনীয় শুকনো খাবার, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং জরুরি জীবনরক্ষাকারী ওষুধ পাঠানো হচ্ছে। এছাড়া সেনাবাহিনী থেকে প্রয়োজনীয় ওষুধ ও অন্যান্য চিকিৎসা সামগ্রী উল্লিখিত বিমানযোগে লিবিয়াতে পাঠানো হচ্ছে।
বিমানটি রোববার (১৭ সেপ্টেম্বর) ত্রাণ নিয়ে লিবিয়ায় পৌঁছাবে বলেও জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।