ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

সিনিয়র সচিব পদমর্যাদা পেলেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২:৩৮, ৩ সেপ্টেম্বর ২০২৩
সিনিয়র সচিব পদমর্যাদা পেলেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন
চৌধুরী আবদুল্লাহ আল-মামুন- ফাইল ফটো

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে সিনিয়র সচিবের পদমর্যাদা প্রদান করা হয়েছে।

রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় তাকে দেড় বছরের জন্য চুক্তিভিক্তিক নিয়োগ সংক্রান্ত সংশোধনী প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত ৯ জানুয়ারি জারি করা প্রজ্ঞাপনটি সংশোধন করে ২০২৩ সালের ১২ জানুয়ারি থেকে ২০২৪ সালের ১১ জুলাই পর্যন্ত দেড় বছর মেয়াদে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে ভূতাপেক্ষভাবে সিনিয়র সচিবের পদমর্যাদা দেওয়া হলো।

Advertisement

তবে তার চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র অনুযায়ী নির্ধারিত হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: আইজিপি
লিংক সফলভাবে কপি হয়েছে!