ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

এনআইডি কার্যক্রমে গতি আনতে মাঠ নেমেছে নির্বাচন কমিশন

মুন্সিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫৫, ২৩ আগস্ট ২০২৩
এনআইডি কার্যক্রমে গতি আনতে মাঠ নেমেছে নির্বাচন কমিশন
মুন্সিগঞ্জ জেলা নির্বাচন কার্যালয়ে জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত বিষয়ে মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা

নির্বাচন অফিসগুলোতে জাতীয় পরিচয়পত্র কার্যক্রমে গতি আনতে এবার মাঠ পর্যায়ে নেমেছে নির্বাচন কমিশনারা। নাগরিকদের গুরুত্বপূর্ণ এ কাজটি যেনো হয়রানিমূলক না হয় সে বিষয়ও পর্যবেক্ষণ করা হচ্ছে।

বুধবার দুপুরে মুন্সিগঞ্জ জেলা নির্বাচন কার্যালয়ে জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত বিষয়ে জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের সমন্বয়ে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা ।

তিনি বলেন, বর্তমানে জাতীয় পরিচয়পত্র জনগণের একটি প্রয়োজনীয় ডকুমেন্ট। এটি ছাড়া অনেক কাজেই করা সম্ভব নয়। আমরা চাচ্ছি অতি দ্রুততার সঙ্গে যেনো মানুষ জাতীয় পরিচয়পত্র পায়। এই কাজটি যেন মানুষের হয়রানিমূলক না হয়; এ জন্য আমরা কমিশনাররা বিভিন্ন জায়গায় যাচ্ছি। কার্যক্রমটি ত্বরান্বিত করতে আমরা বের হয়েছি । 

Advertisement

দুবাই-আবুধাবির পর যুক্তরাষ্ট্রেও জাতীয় পরিচয়পত্রে কার্যক্রম শুরু হচ্ছে জানিয়ে তিনি আরো বলেন, আমরা চাচ্ছি প্রবাসীদের ভোটার তৈরি করে দেওয়ার, এরই মধ্যেই ডুবাই এবং আবুধাবিতে ভোটার তালিকায় আনার কাজ চলছে। খুব তাড়াতাড়ি যুক্তরাষ্ট্রে এ কার্যক্রম শুরু হবে। পর্যায়ক্রমে আরো দেশে করা হবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- জেলা নির্বাচন অফিসার বশির আহমেদ, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আফিফা খানসহ বিভিন্ন উপজেলার নির্বাচন অফিসার সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
ট্যাগ: ইসি
লিংক সফলভাবে কপি হয়েছে!