বৃহস্পতিবার ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীকে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা ৪৯ অনুযায়ী ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীকে পূর্বের চুক্তির ধারাবাহিকতায় এবং অনুরূপ শর্তে ২ আগস্ট অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী ৬ মাস মেয়াদে সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত পদে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।
.png)
এ চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে বলেও এতে জানানো হয়।
এর আগে, ২০২০ সালের ১৩ এপ্রিল তিন বছরের চুক্তিতে সৌদি আরবের রাষ্ট্রদূত হিসেবে জাবেদ পাটোয়ারীকে নিয়োগ দেয় সরকার।
২০১৮ সালের ৩১ জানুয়ারিতে আইজিপি হিসাবে নিয়োগ পেয়েছিলেন জাবেদ পাটোয়ারী। ঐ বছরের ৩ জুন জ্যেষ্ঠ সচিবের পদমর্যাদা পান তিনি।