ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ক্যাডার বহির্ভূত ৯ জনকে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:২২, ২৭ জুলাই ২০২৩
ক্যাডার বহির্ভূত ৯ জনকে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি
গ্রাফিক্স: ডেইলি বাংলাদেশ

বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের নয় জন ব্যক্তিগত কর্মকর্তা ও প্রশাসনিক কর্মকর্তাকে নন-ক্যাডারে সহকারী সচিব হিসেবে পদোন্নতি দিয়েছে সরকার।

বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ নয়জনকে ক্যাডার বহির্ভূত পদে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

নয়জনকে ক্যাডার বহির্ভূত পদে পদোন্নতি দেওয়া প্রজ্ঞাপন- ছবি: ডেইলি বাংলাদেশ

Advertisement

কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের ব্যক্তিগত কর্মকর্তা মো. গোলাম ফারুক, বিদ্যুৎ বিভাগের প্রশাসনিক কর্মকর্তা মো. আফজাল হোসেন এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. হারুন অর রশিদ সহকারী সচিব পদে পদোন্নতি পেয়েছেন।

এছাড়া পরিকল্পনা বিভাগের ব্যক্তিগত কর্মকর্তা শামসুন নাহার, লহ্মী রাণী ঘোষ, মো. আবুল বাসার মোল্লা, মো. হাবিবুর রহমান, মো. আহসান হাবীব ও মো. আবু হানিফাকেও নন-ক্যাডারে সহকারী সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

সরকারি কর্ম কমিশনের সুপারিশের ভিত্তিতে এদের জাতীয় বেতন স্কেলের নবম গ্রেডে সহকারী সচিব পদে পদোন্নতির পর জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!