ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

সাত অঞ্চলে ঝড় হওয়ার পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:৩৩, ২৩ জুলাই ২০২৩
সাত অঞ্চলে ঝড় হওয়ার পূর্বাভাস
ফাইল ফটো

দেশের সাত অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। 

রোববার দুপুর ১টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম।

পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ-দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে শনিবার রাতে দেওয়া সবশেষ আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী পাঁচ দিনের মধ্যে দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমএস
ট্যাগ: ঝড়
লিংক সফলভাবে কপি হয়েছে!