ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

সারাদেশে ঝড়-বৃষ্টি নিয়ে যে আভাস দিলো আবহাওয়া অধিদফতর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:১১, ১৭ জুলাই ২০২৩
সারাদেশে ঝড়-বৃষ্টি নিয়ে যে আভাস দিলো আবহাওয়া অধিদফতর
ছবি: সংগৃহীত

গতকালের তুলনায় আজ সোমবার বৃষ্টি কিছুটা বাড়তে পারে। দেশের পাঁচ বিভাগের অনেক জায়গায় ও তিন বিভাগের কিছু জায়গায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

তবে পরবর্তী দুইদিনে (মঙ্গল ও বুধবার) বৃষ্টিপাত আবারো কমে আসতে পারে। এ সময় দিনের তাপমাত্রা বাড়তে পারে এক থেকে দুই ডিগ্রি।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে সোমবার রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। 

Advertisement

এছাড়াও রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে।

সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা থাকতে পারে প্রায় অপরিবর্তিত।
 

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!