ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

রোহিঙ্গাদের ন্যায়বিচার প্রচেষ্টা ত্বরান্বিত করতে জোর আইসিসির

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:৫৩, ৭ জুলাই ২০২৩
রোহিঙ্গাদের ন্যায়বিচার প্রচেষ্টা ত্বরান্বিত করতে জোর আইসিসির
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) চিফ প্রসিকিউটর করিম খান রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রচেষ্টা ত্বরান্বিত করার ওপর জোর দিয়েছেন।

শুক্রবার বিকেলে ঢাকায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রতিশ্রুতি ও ন্যায়বিচার প্রদানের মধ্যে ব্যবধান রয়েছে।

চিফ প্রসিকিউটর করিম খান রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে মিয়ানমারের সামরিক বাহিনীর কথিত গণহত্যা থেকে বেঁচে যাওয়া ব্যক্তিদের কাছ থেকে সাক্ষ্য নিতে কক্সবাজার পরিদর্শন করেছেন।

Advertisement

কারা দায়ী তা খুঁজে বের করতে তিনি পরের বছর আবার আসবেন উল্লেখ করে বলেন, আমি রোহিঙ্গাদের প্রতি অঙ্গীকার দিয়েছি।

আইসিসির প্রসিকিউটর জানান, তিনি মামলার জন্য সম্পদ বাড়াতে যথাসাধ্য চেষ্টা করেছেন।

কুতুপালং ক্যাম্প পরিদর্শনের সময় করিম খান রোহিঙ্গা যুব গোষ্ঠীর সঙ্গে আইসিসির কার্যক্রম নিয়ে আলোচনা করেন এবং তরুণরা কীভাবে ন্যায়বিচার প্রচেষ্টায় অবদান রাখতে পারে তা বিবেচনা করেন।

তিনি বলেন, জবাবদিহিতার প্রক্রিয়ায় মূল্যবান অংশীদার হিসেবে শিশু ও তরুণ প্রাপ্তবয়স্কদের ক্ষমতায়ন অপরিহার্য।

কুতুপালং ক্যাম্পে প্রথম বৈঠকে তিনি রোহিঙ্গা নারী গোষ্ঠীর সঙ্গে কথা বলেন।

আইসিসির প্রসিকিউটর বলেন, বাংলাদেশ ন্যায়ের পতাকা ধরে রেখেছে। রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার উদারতায় ধন্যবাদ জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!