মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানিয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট ৬১ জন মারা গেলেন।
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে মোট ১ হাজার ৬৬৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। তাদের মধ্যে ৫৬৯ জন ঢাকা বিভাগের বাইরের।
.png)
এ বছর মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮ হাজার ১৪১ জন।
গত বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা ছিল ২৮১ জন এবং মোট আক্রান্তের সংখ্যা ছিল ৬২ হাজার ৩৮২ জন। আক্রান্তদের মধ্যে ঢাকার বাইরের ছিলেন ২৩ হাজার ১৬২ জন।