ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

সাড়ে ৩৬ হাজার টন কয়লা নিয়ে পায়রায় আরো এক জাহাজ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪৭, ২ জুলাই ২০২৩
সাড়ে ৩৬ হাজার টন কয়লা নিয়ে পায়রায় আরো এক জাহাজ
সংগৃহীত ছবি

পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য ৩৬ হাজার ৫৭০ টন কয়লা নিয়ে পায়রা বন্দরে ভিড়েছে এমভি পাভো ব্রেভ নামে আরো একটি জাহাজ।

শনিবার মধ্যরাতে পানামার পতাকাবাহী এই জাহাজটি ইন্দোনেশিয়ার বালিক পানান বন্দর থেকে পায়রা বন্দরের আউটারেজে এসে পৌঁছায়। পরে সেখান থেকে সকাল ১০টার দিকে জাহাজটি বন্দরের ইনার চ্যানেলে ভিড়লে লাইটারেজ পদ্ধতিতে কয়ালা খালাস শুরু করে কর্তৃপক্ষ। 

বিদ্যুৎ কেন্দ্র চালু হওয়ার পর দ্বিতীয় বারের মতো কয়লা নিয়ে আসে এই জাহাজটি। 

Advertisement

পায়রা বন্দরের ট্রাফিক বিভাগের উপ-পরিচালক আযিযুর রহমান জানান, সকাল ১০টার পর থেকে ছোট জাহাজে কয়লা খালাস শুরু হয়েছে। এখান থেকে ৫ হাজার কয়লা খালাস করা হলে রাতেই তাপবিদ্যুৎ কেন্দ্রের জেটিতে ভ্যাসেলটি নোঙর করবে। 

এর আগে, গত ২২ জুন ৪১ হাজার ২০৭ মেট্রিক টন কয়লা নিয়ে এমভি এ্যাথেনা নামের একটি জাহাজ প্রথম বন্দরে আসে। ঐ কয়লা দিয়েই ২৫ জুন বিদ্যুৎ কেন্দ্রটি উৎপাদনে যায়। গত ৫ জুন কয়লা সংকটে বিদ্যুৎ কেন্দ্রটির উৎপাদন বন্ধ ছিল।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!