ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

বাংলাদেশ থেকে সৌদি পৌঁছেছেন ১১৯৪৬৮ হজযাত্রী, মৃত্যু ২৩

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ০৯:২৭, ২৪ জুন ২০২৩
বাংলাদেশ থেকে সৌদি পৌঁছেছেন ১১৯৪৬৮ হজযাত্রী, মৃত্যু ২৩
ছবি: সংগৃহীত

চলতি বছর হজ পালনের উদ্দেশে ১ লাখ ১৯ হাজার ৪৬৮ বাংলাদেশি সৌদি আরব পৌঁছেছেন। এদের মধ্যে ২৩ জনের মৃত্যু হয়েছে।

শনিবার হজ পোর্টাল থেকে এ তথ্য জানা গেছে।

সৌদিতে যাওয়া হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার ৩২১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন এক লাখ ৯ হাজার ১৪৭ জন।

Advertisement

হজে গিয়ে সর্বশেষ মো. আব্দুল আজিজ (৫৩) নামে একজনের মৃত্যু হয়। তার পাসপোর্ট নম্বর A04484580। এ নিয়ে চলতি বছর হজে গিয়ে ২০ জন পুরুষ এবং তিনজন নারী মৃত্যু হলো।

চলতি বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যাওয়ার কথা ছিল। কিন্তু এবার হজের খরচ বেশি হওয়ায় প্রায় সাড়ে তিন হাজার কোটা খালি রেখেই হজের সার্বিক প্রস্তুতি শেষ করেছে সরকার।

গত ২১ মে থেকে হজযাত্রীদের প্রথম ফ্লাইট শুরু হয়। শেষ হবে ২২ জুন। হজ পালন শেষে দেশে ফেরার ফ্লাইট শুরু হবে আগামী ২ জুলাই। ফিরতি ফ্লাইট শেষ হবে ২ আগস্ট।

উল্লেখ্য, চাঁদ দেখাসাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
ট্যাগ: পবিত্র হজ
লিংক সফলভাবে কপি হয়েছে!