শনিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বর্তমানে সারাদেশে ২০২ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন। তাদের মধ্যে ঢাকার ৫৩টি হাসপাতালে ১৭৬ জন এবং অন্যান্য বিভাগে ২৬ জন ডেঙ্গুরোগী ভর্তি রয়েছেন।
.png)
চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে এখন পর্যন্ত ১ হাজার ৭০৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকায় ১ হাজার ১১৯ জন এবং ঢাকার বাইরে ৫৮৫ জন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৪৮৯ জন। তাদের মধ্যে ঢাকায় ৯৩৩ ও ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ৫৫৬ জন রয়েছেন।