ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

রাজধানীতে ১০২ কিলোমিটার বেগে কালবৈশাখীর আঘাত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:১১, ২৩ মে ২০২৩
রাজধানীতে ১০২ কিলোমিটার বেগে কালবৈশাখীর আঘাত
ফাইল ফটো

রাজধানী ঢাকায় ১০২ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় আঘাত হেনেছে। এ সময়ে ঝড়ের সঙ্গে শুরু হয় বৃষ্টি ও বজ্রপাত।

মঙ্গলবার বিকেল ৫টার পর এ কালবৈশাখী ঝড় হয় বলে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক নিশ্চিত করেছেন।

তিনি জানান, তবে রাজধানীর আগারগাঁও এলাকায় কালবৈশাখী ঝড়ের গতিবেগ প্রতি ঘণ্টায় ৭৪ কিলোমিটার রেকর্ড করা হয়েছে। ঝড়ের সঙ্গে বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। 

Advertisement

সে সময় মো. ওমর ফারুক আরো বলেন, সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকায় ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এক থেকে দুই ঘণ্টা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হওয়ার পর আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হবে।  

এর আগে, মঙ্গলবার সকালে আবহাওয়া অফিস জানায়, দেশের ৮ জেলার ওপর দিয়ে ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, কুষ্টিয়া, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া দেশের অন্যান্য জায়গায় পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: কালবৈশাখী
লিংক সফলভাবে কপি হয়েছে!