ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

চাকরির মেয়াদ বাড়লো র‌্যাব ডিজির

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৩৯, ২৩ মে ২০২৩
চাকরির মেয়াদ বাড়লো র‌্যাব ডিজির
র‌্যাব মহাপরিচালক এম খুরশীদ হোসেন- ফাইল ফটো

র‌্যাব মহাপরিচালক এম খুরশীদ হোসেনের সরকারি চাকরির মেয়াদ শেষ হবে আগামী ৪ জুন। পরদিন ৫ জুন থেকে পরবর্তী ১ বছরের জন্য তাকে র‌্যাব মহাপরিচালক পদেই চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। 

মঙ্গলবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, র‌্যাব মহাপরিচালক হিসেবে কর্মরত বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক এম খুরশীদ হোসেনকে সরকারি চাকরি আইন ২০১৮-এর ধারা ৪৯ অনুযায়ী তার অবসরোত্তর ছুটি ও তদসংশ্লিষ্ট সুবিধাদি স্থগিতের শর্তে আগামী ৫ জুন থেকে অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে স্ব-বেতনে র‌্যাবের মহাপরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো। 

Advertisement

এই চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলে এতে জানানো হয়।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
ট্যাগ: র‌্যাব
লিংক সফলভাবে কপি হয়েছে!