ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

একাত্তরের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি চাই: ঢাবি উপাচার্য

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:১৭, ২২ মে ২০২৩
একাত্তরের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি চাই: ঢাবি উপাচার্য
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান- ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর নৃশংস গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করতে হবে।

সোমবার প্রশাসনিক ভবনে অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত গণহত্যা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে এ কথা বলেন তিনি।

আমরা একাত্তর, ইউরোপিয়ান বাংলাদেশ ফোরাম (ইবিএফ) এবং প্রজন্ম ’৭১ যৌথভাবে এই আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করে।

Advertisement

উপাচার্য ১৯৭১ সালের ভয়াবহ চিত্র তুলে ধরে বলেন, এই ন্যক্কারজনক গণহত্যার মূলকেন্দ্র ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। পৃথিবীর ইতিহাসে অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে এ ধরনের নৃশংস গণহত্যার নজির নেই। দেশের স্বাধীনতা বিরোধীরা এই গণহত্যায় সহযোগিতা করেছিল।

বাংলাদেশে গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবিতে সম্মেলন আয়োজন করায় তিনি সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

আমরা একাত্তরের চেয়ারম্যান মাহবুব জামানের সভাপতিত্বে সম্মেলনে নেদারল্যান্ডসের মানবাধিকারকর্মী হ্যারি ভ্যান বোমেল, ভ্রিজে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. অ্যানথনি হলসল্যাগ, যুক্তরাজ্যের সিনিয়র সাংবাদিক ক্রিস ব্লাকবার্ন, ইউরোপিয়ান বাংলাদেশ ফোরামের নেদারল্যান্ডসের সভাপতি বিকাশ চৌধুরী বড়ুয়া, সাংবাদিক, লেখক ও গবেষক শাহরিয়ার কবির, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হকসহ দেশ বিদেশের জেনোসাইড বিশেষজ্ঞ, গণমাধ্যম ব্যক্তিত্ব, শহিদ সন্তান ও শহিদ পরিবারের সদস্যরা সম্মেলনে বক্তব্য রাখেন।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!