ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

মধ্যরাতে ধেয়ে আসছে কালবৈশাখী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩:২৬, ১৫ মে ২০২৩
মধ্যরাতে ধেয়ে আসছে কালবৈশাখী
সোমবার (১৫ মে) রাত ১১ টার পর থেকে রাত ৩ টার মধ্যে দেশের বিভিন্ন জেলায় বজ্রপাত, শিলাবৃষ্টিসহ কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে; ছবি: জলবায়ুবিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশের ফেসবুক থেকে সংগৃহীত

আজ সোমবার (১৫ মে) রাত ১১ টার পর থেকে রাত ৩ টার মধ্যে দেশের বিভিন্ন জেলায় বজ্রপাত, শিলাবৃষ্টিসহ কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 

এ তথ্য নিশ্চিত করেছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ।

যেসব জেলার ওপর দিয়ে কালবৈশাখী ঝড় অতিক্রম করার সম্ভাবনা বেশি সেগুলোর নামও ফেসবুক পোস্টে জানান তিনি। জেলাগুলো হলো – চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামের জেলা বিশেষ করে বান্দরবন, রংপুর বিভাগের লালমনিরহাট, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম, শেরপুর ও নেত্রকোনা।

Advertisement

তিনি ফেসবুক পোস্টে লেখেন, চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামের জেলাগুলোতে বিশেষ করে বান্দরবন জেলার উপর দিয়ে কালবৈশাখী ঝড় অতিক্রম করতে যাচ্ছে রাত ১১ টার পর থেকে রাত ৩ টার মধ্যে।

তিনি আরো লেখেন, রংপুর বিভাগের লালমনিরহাট, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার উপর দিয়ে কালবৈশাখি ঝড় অতিক্রম করার সম্ভাবনা রয়েছে আজ রাত ১১ টার পর থেকে রাত ২ টার মধ্যে।

এছাড়া, শেরপুর ও নেত্রকোনা জেলার উপর দিয়ে রাত ১ টা থেকে রাত ৩ টার মধ্যে কালবৈশাখি ঝড় অতিক্রম করার সম্ভাবনা রয়েছে বলেও জানান মোস্তফা কামাল পলাশ।

ডেইলি-বাংলাদেশ/AS
লিংক সফলভাবে কপি হয়েছে!