ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ১৯

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৩৬, ১১ মে ২০২৩
ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ১৯
ফাইল ফটো

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে ১৯ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ২৪ ঘণ্টায় দেশে নতুন ১৯ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন ভর্তি রোগীর মধ্যে ১৪ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে এবং পাঁচজন ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন।

Advertisement

বর্তমানে দেশে সর্বমোট ৯৭ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এরমধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৭৭ জন এবং ঢাকার বাইরে ২০ জন রয়েছেন।

২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ১১ মে পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট এক হাজার ১৯১ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এরমধ্যে ঢাকায় ৬৭৮ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ৫১৩ জন রয়েছেন। একই সময়ে দেশে মোট ছাড়প্রাপ্ত ডেঙ্গুরোগী এক হাজার ৮২ জন। এরমধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগী ৫৯২ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ৪৯০ জন।

এবছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১২ জনের মৃত্যু হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!