ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

কবে হতে পারে ঘূর্ণিঝড় জানালো আবহাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:১৬, ২ মে ২০২৩
কবে হতে পারে ঘূর্ণিঝড় জানালো আবহাওয়া অফিস
ফাইল ফটো

মে মাসের দ্বিতীয় সপ্তাহে বাংলাদেশ সীমান্তে একটি ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে অধিদফতর এ তথ্য জানায় আবহাওয়া অধিদফতর।

এতে আরো বলা হয়, চলতি মাসে দেশে সামগ্রিকভাবে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এছাড়া এক থেকে তিনদিন বজ্র ও শিলাবৃষ্টিসহ মাঝারি অথবা তীব্র কালবৈশাখী ঝড় এবং তিন থেকে পাঁচদিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা অথবা মাঝারি ধরণের কালবৈশাখী ঝড় হতে পারে।

Advertisement

পূর্বাভাসে আরো বলা হয়, মে মাসে দেশের পশ্চিমাঞ্চলে একটি তীব্র (৪০ ডিগ্রি সেলসিয়াস) তাপপ্রবাহ এবং দেশের অন্যত্র ১ থেকে দুটি মৃধু অথবা মাঝারি ধরণের তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

চলতি মাসে দেশের প্রধান নদ-নদীগুলোয় স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে। তবে উজানে ভারি বৃষ্টিপাতের পরিপ্রেক্ষিতে দেশের উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চালে স্বল্পমেয়াদী আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
ট্যাগ: ঘূর্ণিঝড়
লিংক সফলভাবে কপি হয়েছে!