বুধবার পদ্মাসেতুর মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তের টোল প্লাজা পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
মনজুর হোসেন বলেন, পদ্মাসেতুতে অন্যান্য যানবাহনের মতো মোটরসাইকেলেরও গতি ৬০ কিলোমিটার রাখার শর্ত দেওয়া হয়েছে। চালকেরা এ শর্ত মেনে চললে ঈদযাত্রা নিরাপদ হবে।
.png)
এ সময় আরো উপস্থিত ছিলেন- পদ্মাসেতুর প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের, নির্বাহী প্রকৌশলী রজ্জব আলী প্রমুখ।
উল্লেখ্য, ২০২২ সালের ২৫ জুন পদ্মাসেতু উদ্বোধনের পরের দিন ২৬ জুন থেকে সেতুর ওপর দিয়ে যান চলাচল শুরু হয়। প্রথম দিনে ৫১ হাজার ৩১৬টি যানবাহন পারাপার হয়। এরমধ্যে মোটরসাইকেল ছিল প্রায় ২৭ হাজার। কিন্তু ঐদিন রাতে সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই তরুণ নিহত হলে সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্তে মোটরসাইকেল চলাচল বন্ধ করে দেয় সেতু কর্তৃপক্ষ।