ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত তথ্য ওয়েবসাইটে যাচাইয়ের আহ্বান

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৭:২২, ১৮ এপ্রিল ২০২৩
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত তথ্য ওয়েবসাইটে যাচাইয়ের আহ্বান
ফাইল ফটো

প্রতারণা ও জালিয়াতি রুখতে দফতরি কাম প্রহরী পদে নীতিমালা প্রণয়ন/সংশোধন সংক্রান্ত তথ্য জানতে সংশ্লিষ্ট ওয়েবসাইট যাচাইয়ের আহ্বান জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই প্রক্রিয়ায় জড়িত প্রতারণা ও প্রতারক চক্র এবং অসাধু ব্যক্তিদের আইন- শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট সোপর্দ করা বা সে বিষয়ে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ করা যাচ্ছে। 

অন্যদিকে, জনসাধারণকে অপরাধমূলক কর্মকাণ্ডে না জড়ানোর জন্য মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইট (www.mopme.gov.bd) হতে যাচাই করার জন্য অনুরোধ জানানো হয়।

Advertisement

মন্ত্রণালয় সূত্র জানায়, সম্প্রতি  প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আইন অধিশাখার নামে দফতরি কাম প্রহরী নিয়োগ, বেতন-ভাতা সংক্রান্ত প্রকাশিত ভুয়া গেজেট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে। প্রকাশিত গেজেটটি ভুয়া এবং এতে মাঠ পর্যায়ে সর্বমহলে ভুল তথ্য উপস্থাপন করা হচ্ছে, যা প্রচলিত আইন ও বিধি-বিধান অনুযায়ী গুরুতর অপরাধ।

এতে উল্লেখ করা হয়, সম্প্রতি আরো লক্ষ্য করা যাচ্ছে, দফতরি কাম প্রহরী পদে ভুয়া বিজ্ঞপ্তি, নীতিমালা সংশোধন সংক্রান্ত ভুয়া প্রজ্ঞাপন ও ভুয়া গেজেট নোটিফিকেশনের মাধ্যমে কিছু অসাধু ব্যক্তি সহজ সরল জনসাধারণের অসহায়ত্বের সুযোগ নিয়ে প্রলুব্ধ করে অসাধু উপায়ে অর্থ উপার্জনের পায়তারা করছে, যা দেশের প্রচলিত আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। এহেন প্রতারণা ও প্রতারক চক্র হতে সাবধান থাকা এবং অপরাধমূলক কর্মকাণ্ডে না জড়ানোর জন্য মন্ত্রণালয়ের পক্ষ হতে সর্বসাধারণকে অনুরোধ জানানো যাচ্ছে। 

এতে আরো উল্লেখ করা হয়, এ মন্ত্রণালয়ে আইন অধিশাখা নামে কোনো অধিশাখা নেই। এছাড়া এই ভুয়া গেজেটে যে কর্মকর্তার নাম উল্লেখ করা হয়েছে- সে নামে এ মন্ত্রণালয়ে কোনো কর্মকর্তা কর্মরত নেই। 

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!