রোববার বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে (বেবিচক) সতর্কতামূলক ব্যবস্থা নেয়ার বিষয়টি উল্লেখ করে ঐ চিঠি দেওয়া হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, সাম্প্রতিককালে বিভিন্ন ভবন, মার্কেট ও স্থাপনায় আশঙ্কাজনকভাবে অগ্নিকাণ্ডের ঘটনা বেড়েছে। আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা, তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় অগ্নিকাণ্ডের ঝুঁকি আরো বেড়ে গিয়েছে। আবহাওয়া অধিদফতরের সতর্কবার্তা, তাপমাত্রা বৃদ্ধিতে জলবায়ু পরিবর্তনজনিত কারণে এ জাতীয় ঝুঁকি অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। কাস্টম হাউস, ঢাকার আওতাধীন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অধীনে বিমানবন্দর, এয়ারফ্রেইট, কুরিয়ার ইউনিট, আমদানি ও রফতানি কার্গো ভিলেজের বিভিন্ন গুদামে রাজস্ব আদায়যোগ্য ও মূল্যবান পণ্যসামগ্রী সংরক্ষিত আছে। এছাড়া জীবন রক্ষাকারী ওষুধ, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পণ্য, শিল্পের কাঁচামালসহ বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ সংরক্ষিত রয়েছে। ফলে, সিভিল এভিয়েশন অথরিটির নিয়ন্ত্রণাধীন কাস্টম হাউস, ঢাকার ওয়্যারহাউসগুলোতে অগ্নিঝুঁকির মাত্রা অনেক বেশি এবং এতে সরকারি রাজস্বও ঝুঁকির সম্মুখীন।
.png)
এতে আরো বলা হয়, এ অবস্থায় অগ্নিদুর্ঘটনার কবল হতে কার্গো কমপ্লেক্স, কার্গো ভিলেজসহ সার্বিক এলাকার নিরাপত্তার স্বার্থে অগ্নি নির্বাপণ ব্যবস্থা জোরদার ও সুনিশ্চিত করার জন্য আপনাকে অনুরোধ করা হলো। রাজস্ব সুরক্ষা ও নিরাপত্তার স্বার্থে আপনার দফতরের সহযোগিতা একান্ত কাম্য।