মাহে রমজানের পবিত্রতা ও ভাবগাম্ভীর্য বজায় রেখে জাতীয় সংগীত পরিবেশন ও কোরআন তেলাওয়াত করে মাদরাসায় বাংলা নববর্ষ-১৪৩০ উদযাপনের নির্দেশ দিয়েছে মাদরাসা শিক্ষা অধিদফতর।
বৃহস্পতিবার মাদরাসা শিক্ষা অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে দেশের সকল সরকারি-বেসরকারি মাদরাসায় এই নির্দেশনা পালন করতে বলা হয়েছে।
মাদরাসা শিক্ষা অধিদফতরের উপপরিচালক (প্রশাসন) জাকির হোসাইন বলেন, নতুন বছর যেন ভালো কাটে, এজন্য দেশ ও জনগণের জন্য দোয়া করতে বলা হয়েছে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীদের।