মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ঈদ উপলক্ষে সাধারণ ছুটি এবং ঈদ পরবর্তী অফিস সময়সূচির প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকার আগামী ২০ এপ্রিল (বৃহস্পতিবার) পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করেছে।
.png)
এছাড়া ঈদ পরবর্তী সময়ে দেশের সব সরকারি, আদা-সরকারি, স্বায়ত্বশাসিত ও আধা-স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়সূচি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি।
জরুরি পরিষেবাগুলো নতুন অফিস সময়সূচির আওতা বহির্ভূত থাকবে। সুপ্রিম কোর্ট এবং ব্যাংক, বীমা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের অফিস সময়সূচি স্ব স্ব কর্তৃপক্ষ নির্ধারণ করবে।