এ তথ্য জানিয়েছে লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান গ্লোবাল ইন্ডিপেন্ডেন্ট ব্র্যান্ড ভ্যালুয়েশন স্ট্র্যাটেজি কনসালটেন্সি প্রতিষ্ঠান ব্র্যান্ড ফাইন্যান্স।
প্রতিষ্ঠানটির প্রকাশিত ২০২৩ সালের সফট পাওয়ার ইনডেক্সে দেখা গেছে, বাংলাদেশ একটি দ্রুত বর্ধনশীল ব্র্যান্ডে পরিণত হয়েছে। এ তালিকায় আট ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান ৯৭তম হয়েছে।
.png)
গ্লোবাল সফট পাওয়ার ইনডেক্সে বাংলাদেশ এখন বিশ্বের পাঁচটি সবচেয়ে দ্রুত বর্ধনশীল জাতিগত ব্র্যান্ডের একটি। জাতিগত ব্র্যান্ডিংয়ে শীর্ষ পাঁচ দেশের বাকি চারটি হচ্ছে- উজবেকিস্তান, আজারবাইজান, সংযুক্ত আরব আমিরাত ও জর্জিয়া।
২০২২ সালে গ্লোবাল সফট পাওয়ার ইনডেক্সে বাংলাদেশের অবস্থান ছিল ১০৫তম। বাংলাদেশের ব্র্যান্ড ভ্যালুতে পরিবর্তন এসেছে ৩৭ শতাংশ।
২০২৩ সালের ইনডেক্সে বাংলাদেশের স্কোর হচ্ছে ৩৫ দশমিক ১ শতাংশ, যা ২০২২ সালের ২৯ শতাংশ থেকে বেশি। গত বছর বাংলাদেশের ব্র্যান্ড ভ্যালু ছিল ৩৭১ বিলিয়ন বা ৩৭ হাজার ১০০ কোটি ডলার।
জাতিগত ব্র্যান্ড ভ্যালুর দিক থেকে সবার উপরে আছে যুক্তরাষ্ট্র। তাদের ব্র্যান্ড ভ্যালু ৩০ হাজার ৩০৯ বিলিয়ন বা ৩০ লাখ ৩০ হাজার ৯০০ কোটি ডলার। ১০০-এর মধ্যে দেশটির স্কোর ৭৪ দশমিক ৮।
ব্র্যান্ড ফাইন্যান্স একটি জাতির ব্র্যান্ড ভ্যালু নির্ধারণ করার ক্ষেত্রে দুটি প্রধান বিষয়ে গুরুত্ব দেয়। তা হলো আর্থিক কার্যক্রম বা একটি জাতির মোট দেশীয় পণ্য এবং বিশ্ব বাজারে জাতির শক্তি।