এ বিষয়ে ধর্ম মন্ত্রণালয়ের হজ-১ শাখার উপ-সচিব আবুল কাশেম মোহাম্মদ শাহীন বলেন, যারা সরকারিভাবে নিবন্ধন করেছেন তাদের টাকা ঢাকা অফিস থেকে খাবারের মূল্য ফেরত বাবদ একসঙ্গে দেওয়া হবে। সেক্ষেত্রে একজন হজযাত্রী খাবারের মূল্য ৩৫ হাজারের সঙ্গে সৌদি সরকারের কমানো টাকা ১১ হাজার ৭২৫ টাকাসহ মোট ৪৬ হাজার ৭২৫ টাকা ফেরত পাবেন। আর বেসরকারি ব্যবস্থাপনা যারা যাবেন, তাদের টাকা তার নিবন্ধন করানো হজ এজেন্সি ফেরত দেবেন।
হজ পোর্টালের তথ্য অনুযায়ী, মোট এক লাখ ১৫ হাজার ৬৩৪ জন হজযাত্রী নিবন্ধন করেছেন। এরমধ্যে সরকারিভাবে ৯ হাজার ৮২৯ জন এবং বেসরকারিভাবে এক লাখ ৫ হাজার ৮০৫ জন নিবন্ধন করেছেন। কোটা পূরণে এখনো বাকি আছে ১১ হাজার ৫৬৪ জন।
.png)