বৃহস্পতিবার আন্দরকিল্লার কেবি আবদুচ ছত্তার মিলনায়তনে আয়োজিত যৌথসভায় এ কথা বলেন তিনি।
মেয়র বলেন, কেবল আইন বা শাস্তির মাধ্যমে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা সম্ভব নয়। এজন্য ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সব সরকারি-বেসরকারি সেবা সংস্থার সহযোগিতা প্রয়োজন। রোজার মাসে দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে সাধারণ রোজাদাররা যেন কষ্ট না পান সেজন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন।
.png)
তিনি বলেন, কেউ সিন্ডিকেট করে দ্রব্যমূল্য বৃদ্ধির চেষ্টা করলে সরকারের যেকোনো পদক্ষেপে চট্টগ্রাম সিটি কর্পোরেশন সর্বোচ্চ সহায়তা প্রদান করবে। ভেজাল খাবার, পানীয় ও সিন্ডিকেটের বিরুদ্ধে রোজা উপলক্ষে বিশেষ অভিযান পরিচালনা করা হবে।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান রাজস্ব কর্মকর্তা এবং বাজারমূল্য পর্যবেক্ষণ, মনিটরিং ও নিয়ন্ত্রণ কমিটির সদস্য সচিব মোহাম্মদ নজরুল ইসলামের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন- বাজারমূল্য পর্যবেক্ষণ, মনিটরিং ও নিয়ন্ত্রণ কমিটির সভাপতি কাউন্সিলর মোহাম্মদ আবদুল মান্নান, হাজী নুরুল হক, হাসান মুরাদ বিপ্লব, আবদুস সালাম মাসুম, মেয়রের একান্ত সচিব ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম, পুলিশের এডিসি খালেদ হোসেন প্রমুখ।