ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আপস করবো না: ইসি আলমগীর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:০৮, ১৬ মার্চ ২০২৩
সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আপস করবো না: ইসি আলমগীর
নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর- ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর বলেছেন, শতভাগ সুষ্ঠু নির্বাচনের গ্যারান্টি দিচ্ছি। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আমরা কোনো আপস করবো না। সুষ্ঠু নির্বাচন না করতে পারলে আমরা দায়িত্ব থেকে সরে যাবো।

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের নিজ দফতরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ইসি আলমগীর বলেন, নির্বাচন কমিশনের দায়িত্ব ভোট সুষ্ঠুভাবে পরিচালনা করা। তফসিল ঘোষণার আগে থেকেই লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি রাখা। নির্বাচনে অংশগ্রহণকারী ও ভোটারদের স্বাধীনতা নিশ্চিত করা, সুষ্ঠুভাবে ভোট গণনা ও সঠিক ফলাফল ঘোষণা করা আমাদের দায়িত্ব। সেই দায়িত্ব পালনে আমাদের শতভাগ অঙ্গীকার রয়েছে।

Advertisement

তিনি আরো বলেন, পৃথিবীর সব দেশেই প্রায় দলীয় সরকারের অধীনে নির্বাচন হয়। নির্বাচন কমিশন সঠিকভাবে দায়িত্ব পালন করলে আমাদের দেশেও সুষ্ঠু নির্বাচন সম্ভব। এই কমিশনের অধীনে সবগুলো নির্বাচন সুষ্ঠু হয়েছে। নির্বাচনকালীন প্রশাসনের ওপর আমাদের নিয়ন্ত্রণ ছিল। গাইবান্ধার উপ-নির্বাচনই আমাদের শতভাগ স্বচ্ছতার বড় উদাহরণ।

মো. আলমগীর বলেন, আমরা আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে যাচ্ছি। আগামী জাতীয় নির্বাচনেও এই স্বচ্ছতা বজায় থাকবে। যদি কোনো বিষয়ে আপস করতে হয় তাহলে আমরা আর এই চেয়ারে থাকবো না। প্রয়োজনে দায়িত্ব থেকে সরে যাবো। তবু সুষ্ঠু নির্বাচনের স্বার্থে কোনো আপস করবো না।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!