ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

হজযাত্রীদের বিমান ভাড়া কমানোর সুপারিশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৫৩, ১৬ মার্চ ২০২৩
হজযাত্রীদের বিমান ভাড়া কমানোর সুপারিশ
ফাইল ফটো

হজযাত্রীদের বিমান ভাড়া ১ লাখ ৯৭ হাজার ৭৯৭ টাকা থেকে কমিয়ে ১ লাখ ৫০ হাজার টাকা করার সুপারিশ করেছে কমিটি সংসদীয় স্থায়ী কমিটি।

বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।

বৈঠকে হজযাত্রীদের মেডিকেল টিমে হার্ট, অ্যাজমা ও ডায়াবেটিস বিশেষজ্ঞ ডাক্তারদের অন্তর্ভুক্তির সুপারিশ করা হয়।

কমিটি হজযাত্রীদের সহায়তার জন্য সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির কার্যক্রমকে দ্রুত সমাপ্তির সুপারিশ করে।

বৈঠকে সংসদীয় কমিটির সভাপতি মো. হাফেজ রুহুল আমীন মাদানী সভাপতিত্ব করেন। 

এ সময় সংসদ সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী, জিন্নাতুল বাকিয়া, মোসা. তাহমিনা বেগম এবং রত্না আহমেদ উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/এমএস
ট্যাগ: পবিত্র হজ
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!